
দেশের সব সামাজিক সুরক্ষা কর্মসূচিকে এক ছাতার নিচে আনতে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এই পরিকল্পনার কথা তুলে ধরেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনও নতুন আলাদা ভাতার কার্ড নয়। বরং সরকারের বিভিন্ন খাতে চালু থাকা একাধিক কার্ডকে একত্রিত করে একটি একক কার্ড বানানোর উদ্যোগ এটি।… বিস্তারিত
