
ক্রিকেটের ২২ গজে ঝড় তোলা গ্লেন ম্যাক্সওয়েলের জীবনে এবার নতুন আনন্দ। অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ও তার স্ত্রী ভিনি রমনের ঘর আলো করে এসেছে দ্বিতীয় সন্তান। কন্যাসন্তানের নাম রাখা হয়েছে মাইয়া ম্যাক্সওয়েল।
সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতক মেয়ের একটি মিষ্টি ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন ম্যাক্সওয়েল ও ভিনি। ছবির সঙ্গে তারা লিখেছেন, ‘আমাদের স্বপ্নের কন্যা এসে গেছে, মাইয়া ম্যাক্সওয়েল।’… বিস্তারিত
