রাজধানীর মোহাম্মদপুরের বসিলা সড়কে একটি বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠানের একাধিক গাড়ি ভাঙচুর করেছে চাঁদাবাজরা।
বুধবার (১৭ জুন) রাত প্রায় ১১টা, কেরানীগঞ্জের ঘাটারচর বেসরকারি কুরিয়ার সার্ভিস স্টেড ফাস্টের ওয়্যার হাউসে প্রবেশ করে ১০-১২ জন ব্যক্তি। চাঁদা দাবি করে দেয়া হয় বিভিন্ন হুমকি। বিষয়টি নিষ্পত্তি করতে এক ঘণ্টা টাইম দেয় ওই ব্যক্তিরা।
প্রতিষ্ঠানটির দাবি, ২ মাস আগে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হওয়া ফারুক ওরফে কাইল্লা ফারুক ঘটনা ঘটান। তাদের দাবি, চাঁদার দাবি পূরণ না হওয়ায় এই হামলার ঘটনা ঘটেছে।
এক ঘণ্টা পার হওয়ার পরপরই শুরু হয় তাণ্ডব। চাঁদা না পেয়ে বসিলা ব্রিজের ওপর প্রতিষ্ঠানটির ছয়টি গাড়ি ভাঙচুর করে কাইল্লা ফারুকের আনুসারিরা।
মোহাম্মদপুর জোন অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, ঘটনার ২ মাস আগে বসিলায় একটি গ্যাসের দোকানে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হয় ফারুক। জামিনে মুক্ত হয়ে আবারও চাঁদাবাজি করছে সে।
এ দিকে বৃহস্পতিবার রাতে আদাবরের একটি মুরগির দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। দোকানির দাবি, লুট করা হয়েছে সাড়ে তিন লাখ টাকা ও বেশ কয়েকটি মোবাইল ফোন। এ ঘটনায় আদাবর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্ত দোকানি।
সান নিউজ/আরাফাত
