
ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে জিম্মি করে তার মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ক্ষুব্ধ এলাকাবাসী বাড়িটিতে হামলা চালিয়ে টিনের বেড়া ও চাল ভাঙচুর করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। পরদিন শুক্রবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা করেন।… বিস্তারিত
