
সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজে আরাফাত আমিন তমাল নামে এক শিক্ষার্থীর পায়ে গুলি করার অপরাধে প্রভাষক ডা. রায়হান শরীফকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৮ মে) দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এবং জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রায়হান শরীফ ওই মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক।
আদালতের সরকারি আইনজীবী (পিপি) রফিক সরকার বিষয়টি নিশ্চিত করেন।… বিস্তারিত
