
তামিলনাড়ুর চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকার গঠন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে রাজভবন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, যে দল প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক বা ১১৮ জনের সমর্থনের প্রমাণ দিতে পারবে, তাদেরই সরকার গঠনের আমন্ত্রণ জানানো হবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
বর্তমানে তামিলনাড়ুর রাজনীতিতে অনিশ্চয়তা চললেও রাজভবন জানিয়েছে, সব সিদ্ধান্ত সাংবিধানিক নিয়ম মেনেই নেওয়া হচ্ছে।… বিস্তারিত
