
শীত আসতে এখনও কয়েক সপ্তাহ বাকি, তবে উত্তরের জেলা পঞ্চগড়ে এরই মধ্যে অনুভূত হচ্ছে ঠান্ডার ছোঁয়া। দিনের বেলায় ঝলমলে রোদ থাকলেও সন্ধ্যার পর নামছে শীতের আমেজ। রাত পেরিয়ে ভোরে বাড়ছে কুয়াশার ঘনত্ব। মঙ্গলবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।
সন্ধ্যার পর থেকে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাতভর কুয়াশা পড়ার পর ভোরে তা আরও ঘন হয়। তবে সূর্যের আলো ছড়িয়ে… বিস্তারিত
