
দক্ষিণ আফ্রিকায় দুই মাসে নবম নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। জোহানেসবার্গের পূর্বাঞ্চলে একের পর এক নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার সকালে ডন পার্ক এলাকায় সড়কের পাশে চাদরে মোড়ানো অবস্থায় নবম এক নারীর মরদেহ পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, মরদেহটি অর্ধনগ্ন ছিল। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। জুলাই থেকে জোহানেসবার্গের… বিস্তারিত
