
যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামের সেকেন্দার আলীর ছেলে ইদ্রিস আলীর বাড়িতে তিনজনের একটি চোরচক্র প্রবেশ করে। চোরেরা গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করলে বিষয়টি টের… বিস্তারিত
