শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল রবিবার সন্ধ্যায় পৃথকভাবে জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এসময় জগন্নাথ হল দূর্গাপূজা উদ্যাপন কমিটি প্রকাশিত ম্যাগাজিন ‘শারদ’-এর মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল-সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, শিক্ষক এবং অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সাননিউজ/বান্না
