গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ জনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্বামী-স্ত্রী, তিন কন্যা নিহত হয়েছেন।
শুক্রবার (৮ মে) দিবাগত রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা শনিবার (৯ মে) সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত মরদেহগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
তাদের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তারা কাপাসিয়ায় ভাড়া বাসায় থাকতেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে কাতারপ্রবাসী মনিরের স্ত্রী ও সন্তান রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত বাকি সদস্যদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।
সাননিউজ/আরএ
