
অধিকৃত পশ্চিম তীরের হেবরনে অবস্থিত ইব্রাহিমি মসজিদ ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ওয়াফা সংবাদ সংস্থাকে মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি সেনারা মুসল্লি, মসজিদের প্রহরী, কর্মচারী ও দায়িত্বশীলদের স্থানটি ছেড়ে যেতে নির্দেশ দেয়। এরপর তারা মসজিদটি সিলগালা করে এবং আশপাশের সব চেকপয়েন্ট ও প্রবেশপথ বন্ধ… বিস্তারিত
