
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে গত বুধবার (২৭ মে) একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জনমনে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ, সিআইডি ও ফায়ার সার্ভিস। এরই মধ্যে হাসপাতালের পোস্ট ডেলিভারি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে গুরুতর নির্মাণ-ত্রুটি ও ব্যবস্থাপনা সংকটের প্রাথমিক তথ্য পেয়েছে স্বাস্থ্য অধিদফতর। সংস্থাটির তদন্ত প্রতিবেদন শনিবার (৩০ মে) জমা দেওয়ার কথা রয়েছে।… বিস্তারিত
