মাদারীপুরে বিশ্ব ব্যাংক ও এলজিইডি’র উদ্যেগে পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ও রাজস্ব বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা রবিবার সকালে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুর পৌরসভার প্রশাসক জেসমিন আক্তার বানুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলজিসিআরআরপি প্রকল্প পরিচালক নাজমুস শাদাত মো. জিয়াউর রহমান, পৌরসভার সচিব খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস, পরামর্শক প্রতিষ্ঠানের ডেপুটি টিম লিডার সায়মা আক্তার প্রমূখ।
অনুষ্ঠানটি ওয়ার্ল্ড ব্যাংক ও এলজিইডি এর সহযোগিতায় আয়োজন করে এস এফ আহমেদ এন্ড কোং চার্টাড একাউন্টস পরামর্শক প্রতিষ্ঠান।
এসময় বিভিন্ন পেশার মানুষ পৌরসভার উন্নয়ন ও রাজস্ব বিষয়ক মতামত প্রদান করেন।
সান নিউজ/ জামান
