
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বহুতল ওই ভবনটিতে আগুন লাগার পর শ্রমিকেরা ছাদে আটকা পড়েন এবং পরে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিশ্চিত করেছে।
ফিজিয়ান প্রদেশের জিলিয়ান শহরের হুইতেং নামের একটি জুতা প্রস্তুতকারক কারখানায় স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে (০৪০০ জিএমটি) এই আগুন লাগে।… বিস্তারিত
