
সাভারের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে ওই যুবকের বাম হাতের কবজিসহ চারটি আঙুল উড়ে গেছে। শনিবার (১১ জুলাই) বিকাল ৫টার দিকে আশুলিয়া থানার ভাদাইল পাবনারটেক পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রনি সাভারের আশুলিয়া থানার ভাদাইল পাবনারটেক পশ্চিমপাড়া এলাকায় ইমরানের বাড়িতে থেকে কেয়ারটেকারের কাজ করেন। প্রায় আট বছর ধরে ওই বাড়িতে কর্মরত ছিলেন।… বিস্তারিত
