জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠন।
রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় জেলার পাবলিক লাইব্রেরিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু আবু হানিফ বলেন,” জুলাই গণঅভ্যুত্থান শুধু ৩৬ দিনে সংগঠিত হয় নাই। দীর্ঘ ১৫ বছর আওয়ামিলীগের দুঃশাসনের বিরুদ্ধে মানুষ এই ক্ষোভ জুলাই গণঅভ্যুত্থানে প্রতিফলিত হয়। বিশেষ করে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালে এই আন্দোলন সংগঠিত হয়। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের পর আমরা হাসিনার বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন করেছি।আমরাই এই গণঅভ্যুত্থানের পাটাতন রচনা করেছি। এই ২০২৪ সালের কোটার বিরুদ্ধে আন্দোলনে আওয়ামিলীগের দমনপীড়নের ফলে ছাত্র জনতা রাজপথে নামে এবং শেখ হাসিনার ১৫ বছরের দুঃশাসন অবসান হয়।গণঅভ্যুত্থানেরনের ২ বছর এখনও পতিত ফ্যাসিস্টের দোসরা আস্ফালন দেখাচ্ছে।বিদেশে থেকে হুমকিধামকি দিচ্ছে। একটা বিষয় স্পষ্ট ৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর রচিত হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই।
আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সঙ্গী জামায়াত ও তাদের জোট কথায় কথায় সরকার কে ফেলে দেয়। একটা সরকার ৬ মাস হলো ক্ষমতায় আসছে তাদের সময় দিতে হবে, সরকার সবাইকে নিয়ে কাজ করবে। জামায়াত এনসিপি যে সব উসকানি ও সংঘাতমূলক বক্তব্য দিচ্ছে এতে নিষিদ্ধ আওয়ামিলীগ উৎসাহ পাচ্ছে। সুতরাং নিষিদ্ধ দল উৎসাহ পায় এমন সব কর্মকান্ড পরিহার করার আহবান রইলো বিরোধী দলের প্রতি।
বর্তমানে সবচেয়ে বড় সমস্যা গ্যাস সংকট,লোডশেডিং ও নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম যেভাবে বাড়ছে এতে মানুষের ভোগান্তি বাড়ছে।সরকার কে এসব বিষয়ে নজর দিতে হবে। এই সাধারণ মানুষেরা এসব ভোগান্তির প্রতিবাদে যেকোনো সময় রাস্তায় নামতে পারে।ফলে এই বিষয়টি এখনই সরকার কে গুরুত্ব দিতে হবে।
কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সহ সভাপতি মুখলেছুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে, সহ সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি,কিশোরগঞ্জ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমেদ,কিশোরগঞ্জ জেলা জমিয়তে ওলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ জেলার এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।
সান নিউজ/ জামান
