
সাদা শাড়ির সৌন্দর্য আলাদা করে ফুটিয়ে তুলতে সবসময় ঝলমলে সাজের প্রয়োজন হয় না। কখনও কখনও একটি উজ্জ্বল গয়নাই পুরো লুকের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। কিয়ারা আদভানির সাম্প্রতিক সাজ যেন সেই কথাই মনে করিয়ে দিল।
ডিজাইনার মনীশ মালহোত্রার তৈরি সাদা শিফন শাড়িতে কিয়ারার লুক ছিল নরম, পরিশীলিত এবং আধুনিক। হালকা কাপড়ের শাড়িটি শরীরের চারপাশে সাবলীল ভাবে জড়ানো ছিল। আঁচল কাঁধ ছুঁয়ে নেমে এসেছিল বাহুর উপর, যা… বিস্তারিত
