
ভারতের জাতীয় রাজধানীতে চরম নাটকীয়তার পর দিনও ব্যঙ্গধর্মী প্ল্যাটফর্ম কোকরোচ জনতা পার্টি (সিজেপি) দিল্লির যন্তর মন্তরে তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। সোমবার পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দিনভর ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের পর যন্তর মন্তর থেকে পুলিশ সিজেপির বিক্ষোভের মঞ্চ ও তাঁবু সরিয়ে নেয়। তবে মঙ্গলবার (২১ জুলাই) সকালে আবার আন্দোলনকারীরা সেখানে জড়ো হয়ে প্রতিবাদস্থল দখল করে নেয়।… বিস্তারিত
