মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার সম্পর্কে সচেতনতা ও স্পষ্ট ধারণা দিতে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১২টার দিকে সাটুরিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের প্রধান অতিথিতে সভায় স্বাগত বক্তব্য রাখেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাটুরিয়া জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. ওয়ালিউর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সাটুরিয়া কলেজের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মুক্তি, সাটুরিয়া প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাসান ফয়জী এবং সাংবাদিক সমিতি সাটুরিয়া শাখার সাধারণ সম্পাদক মো. খোকন প্রমুখ।
সভায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের কার্যক্রম, সঠিক ব্যবহারবিধি এবং এর বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। পাশাপাশি মিটার ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সাননউিজ/বান্না
