‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া যাচাই-বাছাই এবং চূড়ান্ত অনুমোদনের জন্য পাঁচ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন— স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেবে কমিটি। সুপারিশের ভিত্তিতে খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
সান নিউজ/ জামান
