দিনাজপুরের ফুলবাড়ীর ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগ সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে।
১৯৫২ সালে তৎকালিন পাকিস্তান সরকার যাতাযাতের সুবিধার্থে এই ছোট যমুনা নদীর উপর ব্রীজটি নির্মাণ করেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাক-বাহিনীর মাইন বিস্ফোরনে লোহার ব্রীজটি পূর্ব দিকের একটি পার্ট ধ্বংস হয়ে যায়। স্বাধীনতার পর দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগ পূর্ব দিকের পার্টটি গাডার পিলারের উপর ব্রীজটি নির্মাণ করেন। পাকিস্তান সরকারের সময় ফুলবাড়ী থেকে দিনাজপুর জেলায় যাতায়াতের জন্য ব্রীজটি নির্মাণ করার পর দিনাজপুর থেকে ফুলবাড়ী স্টেশন পর্যন্ত যানবাহন চলাচলের জন্য কংক্রির্ট ঢালাই রাস্তা নির্মাণ করেন। শুরু হয় যাতায়াত ব্যবস্থা ।
কিন্তু গত ২০ বছর পূর্বে লোহার ব্রীজটির পাশে একটি ১৫০ ফিটের কংক্রির্ট গাডার ব্রীজ নির্মাণ করা হয়। বর্তমান দূর পাল্লার যানবাহন এই ব্রীজটি দিয়ে চলাচল করছে। আর লোহার ব্রীজটি দিয়ে রিক্সা ভ্যানসহ অন্যান্য হালকা যানবাহন চলাচল করছে। বর্তমান লোকসংখ্যা ও যানবাহন বেড়ে যাওয়ায় ব্রীজটির গুরুত্ব বেড়েছে। ভারী যানবাহন চলাচল না করলেও হালকা যানবাহন ও সাধারণ জনগণ চলাচল করছে।
ব্রীজটির সুবিধা হচ্ছে ব্রীজটির দুই ধারে চলাচলের রাস্তা রয়েছে। গত ২৫ বছর ধরে এই লোহার ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে। অপরদিকে ব্রীজের দুই পাশে অর্থ্যাৎ পূর্ব ও পশ্চিম পাশে রাস্তাগুলিও চলাচলের যোগ্য নয়। প্রতিনিয়ত মানুষ চলাচল করতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে। দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগ ব্রীজটি সংস্কার করলে এলাকার মানুষের যাতায়াতের একদিকে যেমন সুবিধা হবে অন্যদিকে শহরের যানজট কমবে।
ফুলবাড়ীতে ছোট যমুনা নদীর উপর বিকল্প কোনো ব্রীজ নেই যাতায়াতের । কোনো দূঘর্টনা ঘটলে দূর পাল্লার যানবাহনগুলি কয়লাখনি হয়ে দিনাজপুর যেতে হয়। ব্রীজটি সংস্কারের খুবই প্রয়োজন। এ ব্যাপারে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, ফুলবাড়ী সড়ক দিনাজপুর মোঃ আমানউল্লাহ আমান এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের নেক দৃষ্টি কামনা করেছেন এই এলাকার সচেতন মহল।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র্যালী
দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বর থেকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
দুপুর সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , ফুলবাড়ী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মশিউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিএইচডিপি ল্যাম্ব হাসপাতালের টেকনিক্যাল কো-অডিনেটর মোঃ মোসলেম উদ্দিন, ফিল্ড কো-অডিনেটর মোঃ রুহুল আমিন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মোঃ সুলতান মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ইনচার্জ মোছাঃ ফাওজিয়া রেবেকা সুলতানা, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপত্বি মোঃ আফজাল হোসেন সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ ।
সাননিউজ/বান্না
