জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে তাদের স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিলেও তার ভেতরে গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব লুকিয়ে থাকত বলে মন্তব্য করেন তিনি। গতকাল শনিবার সকাল ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের শেখ হাসিনা আশ্বস্ত করতেন যে, তাদের ফিরিয়ে দেওয়া হবে। অথচ তিনি নিজেই জানতেন গুম হওয়া ব্যক্তিরা কোথায় আছেন। এসব আচরণ ও অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বের সেরা অভিনেত্রীর অভিনয় করেছেন। জনগণ তখন বিষয়টি বুঝতে পারেনি। এখন সবকিছু জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে।
স্পিকার বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুম হওয়া ব্যক্তিদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিষয়গুলো জনগণের কাছে প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা নিজেই গুমের নির্দেশদাতা ছিলেন বলেও দাবি করেন তিনি।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৭ বছরের কৃতকর্মের কারণে কুখ্যাত নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। প্রধান বিচারপতিও পালিয়ে গেছেন। বায়তুল মোকাররম মসজিদের ইমামও পালিয়ে গেছেন। গত ১৭ বছর যে যেই পদে ছিলেন, তাদের অনেকে পালিয়ে গেছেন। ক্যান্টনমেন্টে ৬০০ পুলিশ কর্মকর্তা আশ্রয় নিয়েছেন বলেও দাবি করেন তিনি।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ প্রসঙ্গে স্পিকার বলেন, আওয়ামী লীগ সরকারকে খুশি করতে এবং নিজেদের অবৈধভাবে অর্থ উপার্জনের জন্য পুলিশ বিভিন্ন থানায় সাধারণ মানুষের ওপর অত্যাচার-নিপীড়ন চালিয়েছে। এর পরিণতিতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে।
