ইতালিয়ান ক্লাব এএস রোমার সঙ্গে সম্পর্ক আরও দীর্ঘ করলেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। বেতন কমিয়ে ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিতে সম্মত হয়েছেন তিনি। নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সালের জুন পর্যন্ত রোমাতেই থাকবেন এই ফরোয়ার্ড।
দিবালা ও রোমার মধ্যে নতুন চুক্তি নিয়ে কয়েক সপ্তাহ আগেই সমঝোতা হয়েছিল। তবে ক্লাবের আর্থিক হিসাব-নিকাশ সম্পন্ন হওয়ার অপেক্ষায় ছিল আনুষ্ঠানিক ঘোষণা। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর সোমবার (১৩ জুলাই) নতুন চুক্তির ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
নতুন চুক্তিতে আগের তুলনায় কম বেতন নিতে রাজি হয়েছেন ৩২ বছর বয়সি এই ফরোয়ার্ড। তবে বিনিময়ে রোমার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাচ্ছেন তিনি।
২০২২ সালে জুভেন্টাস ছেড়ে রোমায় যোগ দেন দিবালা। গত চার মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্সে ক্লাবটির অন্যতম জনপ্রিয় খেলোয়াড়ে পরিণত হয়েছেন। তার অবদানেই রোমা আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে।
আমার বাঙলা/ রাব্বি
