
উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কয়েক দফা বাড়ানোর পর চলতি মে মাসের শুরুতে কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এই মাসের শেষের দিকে ফের কমানো হলো এই জ্বালানি তেলের দাম। এবার প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৩৯ টাকা ৫৭ পয়সা কমানো হয়েছে।
শনিবার (২৩ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিইআরসি। আজ মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।… বিস্তারিত
