
শপথের ১০২ দিনের মাথায় পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। শারীরিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়লেও ভেতরের খবর কী, এ নিয়ে নানা কানাঘুষা চলছে। বিষয়টিকে অনেকে অনেকভাবে বিশ্লেষণ করছেন। এই সময়ে তার সরে যাওয়াকে মেনে নিতে পারছেন না রাঙ্গামাটির স্থানীয় বিএনপির নেতাকর্মী ও তার অনুসারীরা। সোমবার (১ জুন) পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই জেলা সদরে বিক্ষোভ ও সড়ক অবস্থান করেছেন তারা।… বিস্তারিত
