
ভরা পদ্মা। বিকালে হঠাৎ উত্তাল হয়ে উঠল নদী। ঝোড়ো হাওয়া আর প্রবল স্রোতের মধ্যে বাড়ির পথে ছোট্ট একটি ইঞ্জিনচালিত নৌকা। সেটিতে মায়ের কোলে ছিল মাত্র ২০ দিনের শিশু তানিশা। মুহূর্তেই ডুবে গেলো নৌকা। পানিতে ভেসে গেলেন ১২ যাত্রী।
চারদিকে তখন শুধু পানি আর পানি। কেউ নৌকার কাঠের পাটাতন, কেউ বস্তা, কেউ ভাসমান কাঠ কিংবা বৈঠা ধরে প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন। আর শিশুটিকে বাঁচাতে মরিয়া মা তানিয়া খাতুন আঁকড়ে… বিস্তারিত
