রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে ৪৩১ জনকে গ্রেপ্তার এবং ৭০টি মামলা দায়ের করা হয়েছে। রোববার (২ আগস্ট) বিষয়টি জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১০১ জন, তেজগাঁও বিভাগে ৭৯ জন, ওয়ারী বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৪৭ জন, গুলশান বিভাগে ৪৪ জন, মতিঝিল বিভাগে ৪০ জন, রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ২৪ জন, ডিবিতে ৯ জন এবং সিটিটিসি ইউনিটে ৩ জন রয়েছেন।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ২৩০ গ্রাম গাঁজা, ১৪ হাজার ১৪২ পিস ইয়াবা, ১৫৬ গ্রাম হেরোইন, ৩১টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার ও একটি পুরোনো ক্যামেরা উদ্ধার করা হয়েছে, পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
আমার বাঙলা/ তালহা
