রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম নামে এক নারী দেয়াল ধসে নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ থেকে ৫ জন।
মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর (লাভ রোড়) ধসে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
মিরপুর ২ নম্বর জনতা হাউজিংয়ের বাসিন্দা নিহত নাছিমা বেগম।
প্রত্যক্ষদর্শী ওই এলাকার ডাব বিক্রেতা শাকিব বলেন, টিসিবির পণ্য নিতে অনেকে লাইন ধরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে দেয়াল ধস পড়তে দেখে আমি দৌড়ে যাই। এ সময় দেয়াল চাপা পড়ে ৭ থেকে ৮ জন আহত হন। এরমধ্যে মুখ তেঁতলানো ও পা ভেঙে যাওয়া এক নারীকে দেখতে পাই। নাসিমা নামে ওই নারীর মৃত্যু হয়েছে।
নাসিমার স্বজন তারেক বলেন, নাসিমা আমার পাশের বাসায় থাকেন। তিনি দেয়াল ধসে পড়ে মারা গেছেন।
মোস্তাক সরকার ডিএমপির মিরপুর জোনের পুলিশ সুপার বলেন, আমি ঘটনাস্থলে আছি। হতাহতের সঠিক সংখ্যা পরে জানা যাবে।
সান নিউজ/ তালহা
