
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জনগণের কাছে সুপেয় ও নিরাপদ পানি পৌঁছে দেওয়া সরকারের সেবা নয়, দায়িত্ব। তবে সরকারের একার পক্ষে সবসময় জনগণের পানির চাহিদা পূরণ করা সম্ভব নয়। সে কারণে বেসরকারি প্রতিষ্ঠানকে এসব কাজে নিয়োজিত করা হচ্ছে। এর ফলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি সহযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে, যা জনগণের চাহিদা পূরণ ও উন্নয়নকাজ ত্বরান্বিত করে।’… বিস্তারিত
