
যশোরের কেশবপুরে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধারের পর সেটি আইনি প্রক্রিয়া ছাড়াই ফেরত দেওয়ার দাবি করেন মালিক ও তার সঙ্গে থাকা একদল যুবক। এতে রাজি না হওয়ায় তারা পুলিশের এক কর্মকর্তাকে মারধর করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেন। পরে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।
চোরাই মোটরসাইকেলটি রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া পুলিশের ওপর হামলাকারীদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।… বিস্তারিত
