বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোর জেলার কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন ২০২৬ খ্রি.) ‘লেইস প্রকল্প’-এর আওতায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করে কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়।সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সচেতনতামূলক কর্মসূচি স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে। কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুম বিল্লাহ জানান, জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জ মোকাবেলায় ভবিষ্যৎ প্রজন্মকে এখন থেকেই সচেতন করে গড়ে তুলতে এ ধরণের কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকাবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সান নিউজ/ জামান
