
সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৪ জুন হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬০৫ জনে।
বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিনজনের… বিস্তারিত
