
রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও জোর করে প্রবেশের চেষ্টার ঘটনায় করা মামলায় আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মামলায় মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে নবোদয় বাজার খেলার মাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে গ্রেফতার চারজনের নাম-পরিচয়… বিস্তারিত
