
সাবেক অতিরিক্ত ডিআইজি ও যশোরের সাবেক পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের বিরুদ্ধে ৯২ লাখ ১৪ হাজার ৮৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ কারণে তাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে সংস্থাটি।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুদকের মানিলন্ডারিং-২ শাখার সহকারী পরিচালক মো. এমরান হোসেনের… বিস্তারিত
