
ভারতের মহারাষ্ট্রে গরু ও মহিষের দুধের দাম লিটারপ্রতি ২ রুপি বাড়ছে। প্রধান প্রধান সমবায় ও বেসরকারি ডেইরিগুলোর প্রতিনিধিরা দাম বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর হওয়ার কথা রয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
দুগ্ধ উৎপাদক ও প্রক্রিয়াজাতকরণ কল্যাণ সমিতির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি গোপালরাও… বিস্তারিত
