প্রধানমন্ত্রীকে একপলক দেখার জন্য আজ সোমবার (১৩ জুলাই) সকাল থেকে মাদারীপুরে ঢাকা-বরিশাল মহা সড়কে আষাঢ়ের বৃষ্টি উপেক্ষা করে রাস্তার দুপাশে মানুষের ঢল।
সেই ঢলে অংশ নিয়েছেন মাদারীপুরের সর্বস্তরের নানা শ্রেণির পেশার মানুষ। প্রধানমন্ত্রী আসবেন তাই ফুল হাতে অপেক্ষায় ছিলেন তারা।
একদিকে আষাঢ়ের বৃষ্টির ফোঁটা ঝরছে, কখনও থামছে, কখনও টিপটিপ বইছে বৃষ্টি। তারপরও নেতাকর্মী ও সাধারণ মানুষ রাস্তার দুপাশ ছাড়েননি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখার জন্য এবং তাকে অভ্যর্থনা জানাতে তাদের ছিল দীর্ঘ প্রতীক্ষা। অবশেষে তিনি এলেন।
হাত নেড়ে শুভেচ্ছা জানালেন উপস্থিত জনতাকে। প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের উদ্দেশে রওনা দিলে মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকা অতিক্রমকালে তার বহনকারী লাল-সবুজের গাড়িতে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানান বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষ। তাদের এ আয়োজন দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। গাড়িবহরে ফুল ছিটিয়ে তারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। পথে পথে বিএনপির নেতাকর্মীরাও তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্বাগত জানাতে রাজপথে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্রে করে মাদারীপুরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সান নিউজ/ জামান
