‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া যাচাই-বাছাই ও চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে সরকার পাঁচ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে।
কমিটির অন্য সদস্যরা হলেন— স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আমার বাঙলা/ রাব্বি
