
ছোটবেলায় বাবাকে হারানোর পর আর্থিক সংকটে বন্ধ হয়ে যায় পড়াশোনা। বই-খাতার বদলে কাঁধে তুলে নিতে হয় সংসারের দায়িত্ব। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। তিন সন্তানের মা হয়েছেন, সামলেছেন পরিবার। তবে শিক্ষার প্রতি আগ্রহ হারাননি শেফালী বেগম। স্বামী-সন্তানের উৎসাহ ও সহযোগিতায় ৫২ বছর বয়সে আবারও পড়াশোনা শুরু করেন তিনি। অবশেষে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.২১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন নীলফামারীর ডিমলা উপজেলার এই… বিস্তারিত
