
ফিফা আসিয়ান কাপে শেষ ম্যাচে আজ ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারের লজ্জা পেয়েছে বাংলাদেশ। তাতে ঘুরে ফিরে আসছে অতীত স্মৃতি!
নিকট অতীতে বাংলাদেশের এতো বড় ব্যবধানে হারের রেকর্ড অবশ্য নেই। তবে ইতিহাসে আগে তিনবার ৯ গোল হজম করার রেকর্ড আছে লাল সবুজ দলটির।
৫১ বছর আগেও ১৯৭৫ সালে মারদেকা কাপে হংকংয়ের কাছে ৯-১ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে লাল-সবুজ বাহিনীর হয়ে একমাত্র গোলটি করেছিলেন কাজী সালাউদ্দিন।… বিস্তারিত
