
৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছেন হাজারো চাকরিপ্রার্থী। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে চলতি জুন মাসের মধ্যেই এই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে।
এদিকে লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ২৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।… বিস্তারিত
