
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি স্বাধীন ও গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে পরামর্শ কমিটি করতে চায় সরকার। তিনি বলেন, “স্বাধীন গণমাধ্যমের জন্য একটি কমিশন লাগবেই।”
সোমবার (৩ মে) বিকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ আয়োজিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।… বিস্তারিত
