দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্যে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উদযাপনে র্যালি, আলোচনা ও ঋণের চেক বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ১ নভেম্বর রবিবার সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালি বের করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈফফাত জাহান তুলি এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্কর। সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মো সেলিম রেজা, পৌর বিএনপির আহবায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভূইয়া, উপজেলা বিআরডিপির চেয়ারম্যান মো. ইফতেখার হোসেন পপেল, উপজেলা আইসিটি কর্মকর্তা কৃঞ্চ চন্দ্র রায়, এনসিপির উপজেলা আহবায়ক আল শাহাদাৎ জামান জিকো, এনসিপির পৌর আহবায়ক মো. আরিফুর রহমান আরিফ, সুন্দরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, সাংবাদিক এ কে এম শামসুল হক, বায়োগ্যাস প্ল্যান্ট উদ্যোক্তা জয়দেব কুমার সরকার, রঙিন মাছ চাষের উদ্যোক্তা সাগর সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আলোচনা সভা শেষে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা
গাইবান্ধায় চড়া সুদের ঋণের চাপ সহ্য করতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আবু বক্কর সিদ্দিক (৫২) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। আজ ১ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা শহরের ২ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা পৌরসভার পূর্ব কোমরনই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী জানা যায়, জয়পুরহাটের সান্তাহার জংশন থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার লোকাল ট্রেনটি গাইবান্ধা শহরের ২ নম্বর রেলগেট অতিক্রম করছিল। এসময় আবু বক্কর সিদ্দিক চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনা¯’লেই তাঁর মৃত্যু হয়।
পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত আবু বক্কর সিদ্দিকের ভাগনে রশিদুল ইসলাম বকুল বলেন, তাঁর মামা চড়া সুদে ঋণ নিয়েছিলেন। ঋণদাতারা বেশ কিছুদিন ধরে পাওনা টাকার জন্য তাঁকে মানসিক চাপে রাখছিলেন। টাকার জন্য সেই চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
গাইবান্ধা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গনি বলেন, ট্রেনে কাটা পড়ে আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত ব্যক্তি ঋণের দায়ে জর্জরিত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঋণের চাপের কারণে আত্মহত্যা করেছেন। মরদেহ সুরতহাল করার সময় নিহতের পকেট থেকে বেশ কয়েকজনের নাম লেখা একটি চিরকুট পাওয়া গেছে। তদন্তের স্বার্থে চিরকুটে থাকা নামগুলো প্রকাশ করা হচ্ছে না।
মাদক-জুয়ার বিরুদ্ধে জনসচেতনতামূলক সভা
মাদক, জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শুধু অভিযান নয়, প্রয়োজন পরিবার ও সমাজের সম্মিলিত প্রতিরোধ ব্যবস্থা। কিশোর- তরুণদের অপরাধের পথ থেকে ফিরিয়ে আনতে সচেতনতা, নৈতিক শিক্ষা ও সামাজিক উদ্যোগ বাড়ানোর আহ্বান জানিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩১ অক্টোবর শনিবার দিবাগত রাতে উপজেলার বেলকা ইউনিয়নের একতা বাজারে আল খিদমাহ ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, আলেম, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা। বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহীম খলিলুল্লাহর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন আল খিদমাহ ফাউন্ডেশনের সভাপতি মো. রফিকুল ইসলাম।
ফাউন্ডেশনের সাধারণ স¤পাদক ও সাংবাদিক সুদীপ্ত শামীমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর এ কেএম নাজমুল হুদা, সুন্দরগঞ্জ সদর দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মো. গোলাম মোস্তফা, জিগাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মো. রফিকুল ইসলাম, ব্রাইট ড্রিম মডেল মাদ্রাসার অধ্যক্ষ ও ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মো. সোলাইমান মিয়া।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বেলকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম, ফাউন্ডেশনের উপদেষ্টা ও সুন্দরগঞ্জ সদর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো. আব্দুল আজিজ, ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মো. আবু ইউসুফ প্রমুখ।
সাননিউজ/বান্না
