মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ রাসেল হোসেন ওরফে রাজন (২৯) কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে সিরাজদীখান থানার চর সাংহারদি (চর চসিমুদ্দিন) এলাকায় অভিযান চালান।
অভিযানকালে রাসেল হোসেন ওরফে রাজন (২৯) নামে এক ব্যক্তিকে তার বসতবাড়ির সামনের উঠান থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রাসেলের বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার রামনগর এলাকায় হলেও তিনি সিরাজদিখানের চর সাংহারদি এলাকায় অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার সর্বত্র মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধ ও অপরাধী সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সান নিউজ/ জামান
