
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে শাহিদ হোসেন (৪৫) নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার কাছে পিস্তলটি কীভাবে এলো, তা তদন্ত করে দেখছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) সকালে ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকার ইমাম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।… বিস্তারিত
