পশ্চিম তীরে বিধিনিষেধ
এদিকে দখল করা পশ্চিম তীরে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের চলাফেরা নিয়ন্ত্রণ করতে একটি নতুন প্রযুক্তিগত ব্যবস্থা চালু করছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার এ ঘোষণা দেয় তারা। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, পশ্চিম তীরে প্রশাসনিক আদেশের মাধ্যমে যাদের চলাচল সীমিত করা হয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে তাদের পর্যবেক্ষণ করতে প্রযুক্তিগত যন্ত্র স্থাপন করতে নিরাপত্তা বাহিনীকে অনুমতি দেওয়া হয়েছে। কেউ আদেশ অমান্য করলে এই ব্যবস্থার মাধ্যমে তা পর্যবেক্ষণ করা যাবে।
সম্প্রতি পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে ফিলিস্তিনিদের হামলার শিকার হওয়ার ঘটনা বাড়ছে। অপর দিকে ফিলিস্তিনিরা ইসরায়েলিদের ওপর হামলা চালাচ্ছে—এমন অভিযোগও শোনা যাচ্ছে। এমন পটভূমিতে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী এ সিদ্ধান্ত নিয়েছে বলে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
