বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের টাকা লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘুষ লেনদেনের ভিডিও প্রকাশ্যে আসায় বিদ্যুৎ বিভাগের সেবার স্বচ্ছতা ও সততা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সচেতন মহলের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
সম্প্রতি ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, একটি বিদ্যুৎ মিটারের প্রসঙ্গ তুলে সেবাগ্রহীতার কাছে নগদ ৫ হাজার টাকা দাবি করছেন খাইরুল ইসলাম। এ সময় তার পাশে থাকা অন্য এক কর্মচারীকে আরও ৯ হাজার টাকা দেওয়ার কথাও বলতে শোনা যায়। একপর্যায়ে দরকষাকষি শেষে ওই সেবাগ্রহীতার কাছ থেকে নগদ ৩ হাজার টাকা গ্রহণ করেন তিনি। এই দপ্তরের নির্বাহ উপ-সহকারী প্রকৌশলীর ঘুষ গ্রহণের ভিডিও ফাঁসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় গ্রাহকরা।
তবে তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন খাইরুল ইসলাম। তিনি দাবি করেন, ‘এটি সম্পূর্ণ অসত্য তথ্য। আমি কোনো ধরনের অবৈধ টাকার লেনদেন করিনি।’
উর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের পরেও লক্ষ্মীপুর পিডিবি অফিসে এই ধরনের অনিয়মের বিরুদ্বে তদন্ত করে আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ ও সচেতনমহল ।
সাননিউজ/বান্না
