
মুন্সীগঞ্জের শ্রীনগরে নিজের পালিত রাজহাঁসের পা ভেঙে দেওয়ার বিচার চাইতে গেলে প্রতিবেশীর হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন সুবর্ণা আক্তার (২০) নামের এক নারী। এ ঘটনায় রাজহাঁস নিয়ে থানায় ছুটে গেছেন ওই নারী। সেইসঙ্গে প্রতিবেশী তিন ভাইয়ের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।
সোমবার (২২ জুন) সকালে শ্রীনগর উপজেলার বাড়ৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। সুবর্ণা ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।… বিস্তারিত
