যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় বিশ্বকাপে আর রেফারিং করতে পারছেন না সোমালিয়ার রেফারি ওমর আরতান। তবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না তিনি। ফিফা তার জন্য নির্ধারিত বিশ্বকাপ ম্যাচগুলোর পারিশ্রমিক পরিশোধ করবে বলে জানিয়েছে ইএসপিএন।
আফ্রিকার অন্যতম সেরা রেফারি হিসেবে স্বীকৃত সোমালিয়ার ওমর আরতানকে গত সপ্তাহে মায়ামিতে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রে প্রবেশের… বিস্তারিত
