
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলের সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মনির হোসেন (৫৭) নামে এক পথচারী নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান ইরফান বলেন, রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকায় দিয়ে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তি আহত হন। পরে তাকে উদ্ধার করে রাত সোয়া ১২টায়… বিস্তারিত
